অন্যায়ভাবে ‘পদত্যাগ’ মানা হবে না
মন্ত্রী দীপেন দেওয়ানের সমর্থনে কাপ্তাইয়ে উত্তাল মানববন্ধন
রিপন মারমা, রাঙ্গামাটি : ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনের রেকর্ড সংখ্যক ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে দ্রুত স্বপদে বহালের দাবিতে আজ বুধবার সকালে কাপ্তাই উপজেলা সদরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙ্গামাটির আপামর জনতার ভালোবাসায় ও বিপুল ভোটে নির্বাচিত একজন জনপ্রিয় নেতা। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা রাঙ্গামাটি সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে স্বপদে বহাল করার জোর দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ইকরাম হোসেন বেলাল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম কবির, জেলা বিএনপি সদস্য অর্জিত কার্বারী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল হক বাচা, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন অপু এবং কাপ্তাই উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন, কেপিএম শ্রমিক নেতা মোঃ আনিসুর রহমান, সামসুজ্জামান চৌধুরী রকি,রাইখালী ইউনিয়ন বিএনপি সহসভাপতি শের খান, ওয়াগ্গা বিএনপির সাবেক সভাপতি মোঃ একরাম মেম্বার, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য মোঃ মাসুদ, মোঃ বিসমিল্লাহ, মোঃ মফিজুর রহমান এবং ইকবাল হোসেন জুয়েল।
এছাড়াও কাপ্তাই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও মহিলাদলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
(আরএম/এসপি/ জুন ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- কাশিয়ানীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় রংমিস্ত্রী গ্রেফতার
- আধুনিক বিশ্লেষণে গীতাবানী: প্রণব কুমার সত্যব্রতের নতুন প্রয়াস
- টুঙ্গিপাড়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ১০
- ৪২ কেজি গাঁজাসহ দুই নারী কারবারি আটক
- তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ
- গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
- ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
- ছেলের বিরুদ্ধে বৃদ্ধ মায়ের মামলা-জিডি-অভিযোগ, কর্ণফুলীতে চাঞ্চল্য
- রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- আঞ্চলিক শাসন ও নলডাঙ্গা এস্টেটের নতুন আলোকপাত
- ব্যাংক হিসাবে টিআইএন, প্রান্তিক মানুষের বাস্তবতা
- কাপ্তাইয়ে ১৬ লিটার চোলাই মদসহ ৪ পাচারকারী আটক
- ‘আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ’
- নড়াইলে নলদী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত রুশ দিবস
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- ‘রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি’
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- মহালয়া কেন পালন করা হয়?
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- আঞ্চলিক শাসন ও নলডাঙ্গা এস্টেটের নতুন আলোকপাত
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
- ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
-1.gif)







