স্বামীর লাশ নিয়ে হলো না বাড়ি ফেরা
অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী ও চালক নিহত
রূপক মুখার্জি, নড়াইল : ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ আনতে গিয়ে অ্যাম্বুলেন্স-বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছে। এসময় আরও ৪ জন আহত হয়।
আজ বুধবার সকালের দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের জেলা হাসপাতালে আনা হলে তাদের যশোরে মেডিকেল কলেজে প্রেরন করা হয়।
নিহত জাহানারা বেগমের বাড়ি যশোরের মাহিদিয়া গ্রামে। অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষীপুরের পূর্বচককলাপোতা গ্রামের আঃ হাশেমর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকালে ঢাকা থেকে যশোরের মাহিদিয়া গ্রামের নুরজাহান বেগম তার স্বামী ইসমাইল হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে কালনা-নড়াইল-যশোর জাতীয় মহাসড়কের বাদশার গ্যারেজ নামক স্থানে পৌঁছালে কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নুরজাহান বেগম নিহত হন।
আহত ৫ জনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষনা করেন। অন্য আহতদের যশোরে প্রেরন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে জব্দ করে নিরাপদ স্হানে রাখা হয়েছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
(আরএম/এসপি/ জুন ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- কাশিয়ানীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় রংমিস্ত্রী গ্রেফতার
- আধুনিক বিশ্লেষণে গীতাবানী: প্রণব কুমার সত্যব্রতের নতুন প্রয়াস
- টুঙ্গিপাড়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ১০
- ৪২ কেজি গাঁজাসহ দুই নারী কারবারি আটক
- তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ
- গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
- ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
- ছেলের বিরুদ্ধে বৃদ্ধ মায়ের মামলা-জিডি-অভিযোগ, কর্ণফুলীতে চাঞ্চল্য
- রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- আঞ্চলিক শাসন ও নলডাঙ্গা এস্টেটের নতুন আলোকপাত
- ব্যাংক হিসাবে টিআইএন, প্রান্তিক মানুষের বাস্তবতা
- কাপ্তাইয়ে ১৬ লিটার চোলাই মদসহ ৪ পাচারকারী আটক
- ‘আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ’
- নড়াইলে নলদী ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত রুশ দিবস
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- ‘রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি’
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- মহালয়া কেন পালন করা হয়?
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- আঞ্চলিক শাসন ও নলডাঙ্গা এস্টেটের নতুন আলোকপাত
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
- ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
-1.gif)







